জানিনা কিভাবে ভালোবাসতে হয়,
তবে তোমাকে অনেক
ভালোবাসি সেটা বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় ,
তবে সময়ের সাথে সাথে প্রকাশ
ভঙ্গিতে পরিবর্তন এসেছে।
ইচ্ছে হলেও বলতে পারিনা তোমাকে
ছাড়া বাঁচবো না,
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য
দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত
হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালোবাসায় হাজারও বার
জিতবো ।
তোমাকে ভালোবাসতাম , ভালোবাসি ,
ভালোবাসবো চিরকাল…….!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^
কতটুকু ভালোবাসা দিলে,
ক তোড়া গোলাপ দিলে,
কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে,
কটি নির্ঘুম রাত দিলে, কফোঁটা জল দিলে চোখের –
সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছেলে আমাকে,
বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো;
আমি বুঝে নিলাম-
তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা।
ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো।
ভালোবাসা ততদিনই ভালোবাসা
যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে
যতদিন এটি বেহিসেবি থাকে।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি বলি এই আমি
অগোচরে যাচ্ছি ভেসে
যদি বলি আজ ভেঙ্গেচুরে
আমি শুন্য হয়ে যাই নিমিষে
যদি বলি অন্ধ এ ক্ষণ
অস্থির ভীষণ
যদি বলি অস্ফুটে,
“খুব ইচ্ছে হয়
কিছু সময় ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে”
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি পৃথিবীর সব গোলাপ
প্রতিদিন একটা করে
তোমাকে দিয়ে বলি
আমি তোমাকে ভালোবাসি…
সব গোলাপ শেষ হয়ে যাবে ..
তবুও আমার ভালোবাসা শেষ হবে না ..
হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা তুমি বুঝতে পারো নি কতটা ভালবাসি তোমায়..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ভালবাসা পেতে হলে
ভালবাসা দিতে হয়…
মনের কথা বুঝতে চাইলে
মনের মানুষ হতে হয়…
অনেক ভাল লাগলেই কাউকে,
সেটা ভালবাসা নয়…
ভালবাসা সেটাই হয়
যে অনেক সাধারণ হলেও
তাকে অসাধারন মনে হয়,
অনেকটা পথ এক সাথে হাঁটার পরও
হাত ধরে হাঁটার পথটা কভু শেষ
না হয় ………….
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি কখনো তুমি মনে করো
আমার চেয়ে বেশি কেউ
তোমাকে ভালবাসতে পারে
তবে তুমি তাকেই বেছে নিও
যদি কখনো এমন কাউকে খুজে পাও
যে তোমাকে আমার চেয়েও
বেশি সুখ দিতে পারে
তবে তুমি তার কাছেই যেও
তখন আমি তোমাকে ফেরাবোনা
কেননা তোমার সুখই আমার সুখ
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^